1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ভারতে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

ভারতের অন্ধ্রপ্রদেশের মার্কাপুরম জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে একটি বেসরকারি ট্রাভেল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হরিকৃষ্ণা ট্রাভেলসের বাসটি তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের দিকে যাচ্ছিল। রায়াবরমের কাছে পৌঁছালে একটি দ্রুতগামী লরির সঙ্গে বাসটির প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়।

মার্কাপুরমের ডিএসপি নাগরাজু জানান, ঘটনাস্থলেই আট জন দগ্ধ হয়ে মারা যান ও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৮ থেকে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ এই ঘটনায় শোক জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।

এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »