1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত
শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখতে হবে। এখানে কোনো ধরনের অনিয়ম বা অসততা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ইবাদতখানা, এই জায়গায় অসৎ কাজের কোনো সুযোগ নেই। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করতে পারলে তা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে।

নকল প্রতিরোধের বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ সালে কুমিল্লা থেকেই প্রথম নকলবিরোধী কার্যক্রম শুরু হয়েছিল এবং সে সময় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের প্রতি আস্থা প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের সবসময় সুরক্ষা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে। তবে, শিক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। দায়িত্ব পালনকালে কোনো শিক্ষক আহত হলে অতীতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »