1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

সাতক্ষীরায় তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

সাতক্ষীরায় ‘দক্ষতায় শক্তি’ স্লোগানকে সামনে রেখে তরুণদের জন্য কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে এ মেলার আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো’র বাস্তবায়নে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় আরএফটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে এই ‘ট্যালেন্ট হান্ট’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ১৫০ জন তরুণ-তরুণী এতে অংশ নিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত হন।

সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, টিটিসি’র অধ্যক্ষ অপু হালদার, অজন ফাউন্ডেশনের পরিচালক মহুয়া মঞ্জুরী, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান, মাই টিভি প্রতিনিধি ফয়জুল হক বাবু এবং উন্নয়নকর্মী মৃণাল সরকার।

কর্মসূচির উদ্দেশ্য ছিল আগ্রহী যুবকদের চিহ্নিত করে তাদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা এবং প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা।
টিটিসি’র প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে রয়েছে আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, অটোক্যাড, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, ওয়েল্ডিং, গ্রাফিক্স ও ভিজ্যুয়াল ডিজাইন, জাপানি ও কোরিয়ান ভাষা এবং ড্রাইভিং। অন্যদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার, মাছ চাষ, হাউজ ওয়্যারিং, রেডিও-টিভি ও ফ্রিজ মেরামত, ব্লক প্রিন্টিং ও হস্তশিল্প, ক্যাটারিং, অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, গবাদিপশু পালন এবং হাঁস-মুরগি পালন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণরা তাদের পছন্দমতো প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন। অতিথিরা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ActionAid Bangladesh ও সিডোকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »