1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুনয়না।

আজ শুক্রবার জাহাজটি বন্দরে পৌঁছালে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ভারতীয় জাহাজের কমান্ডিং অফিসার, অন্যান্য কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

এসময় বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস ব্যান্ড দল ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আলী হায়দার’ সেটিকে স্বাগত জানায়।

সফরকালে জাহাজের কমান্ডিং অফিসার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারের সমন্বয়ে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও নৌযানসমূহ পরিদর্শন করবেন।

এর পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় নৌযানটি পরিদর্শন করবেন।

ভারতীয় নৌবাহিনীর জাহাজটি আগামী ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »