1. admin@newstolife.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত
ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

ঈদের আনন্দঘন মুহূর্তে ভক্তদের জন্য এক বিশেষ সুখবর দিলেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বিয়ে করেছেন এই সময়ের অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। ঈদের দিন (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন নীলাঞ্জনা নীলা।

তবে বিষয়টি এতদিন গোপনই রেখেছিলেন তিনি। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান।

গতকাল রোববার বরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নীলাঞ্জনা নীলা লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে আমি ও কাউসার মাহমুদ গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি।’

নীলা আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’

প্রসঙ্গত, ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন নীলা। সে আসরে তিনি দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ সিনেমা দিয়ে। এটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। বর্তমানে দুই পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »