1. admin@newstolife.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় ইয়াশোদা হাসপাতালের আন্তর্জাতিক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত খুলনায় আধুনিক ক্যান্সার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক সেমিনার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জনতা আদর্শ বিদ্যাপীঠের দুর্দান্ত সাফল্য, বৃত্তি পেল ১৭ শিক্ষার্থী পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬০ কেজি চিংড়ি জব্দ দাড়ার খাল অবমুক্তের দাবিতে কৃষকদের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের তালায় বীমা ও সঞ্চয়ের নামে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি সদস্য শাহিদার বিরুদ্ধে মানববন্ধন

সাফল্যের দুই দশক: খুলনার শিক্ষা মানচিত্রে আলোকবর্তিকা ‘InterAiD একাডেমিক ও এডমিশন কেয়ার’

খুলনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৬৫ বার পঠিত
InterAiD কোচিং এর প্রতিষ্ঠাতা মো: আজিজুল হক

খুলনার প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা সেবায় এক অনন্য ও আস্থার নাম ‘ইন্টারএইড একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’ (InterAiD Academic & Admission Care)। ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে গত দুই দশকে প্রতিষ্ঠানটি দক্ষিণ-বাংলার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের এক নির্ভরযোগ্য ঠিকানায় পরিণত হয়েছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে খুলনার শিক্ষা মানচিত্রকে সমৃদ্ধ করে চলেছে এই প্রতিষ্ঠান।

ইন্টারএইড একাডেমির সফলতার নেপথ্যে রয়েছেন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আজিজুল হক। খুলনা সিটি গার্লস কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত এই গুণী শিক্ষক তার দীর্ঘদিনের শিক্ষকতা ও অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। গণিতের কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করার পাশাপাশি তার দক্ষ একাডেমিক ব্যবস্থাপনায় ইন্টারএইড আজ সাফল্যের শিখরে।

প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, প্রতি বছর এখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ঈর্ষণীয়ভাবে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী গোল্ডেন এ+ ও এ+ পেয়ে উত্তীর্ণ হয়। শুধু বোর্ড পরীক্ষাই নয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম সারির মেধাতালিকায় এই কোচিংয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রেও প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ভর্তির বিশেষ সহযোগিতা প্রদান করছে ইন্টারএইড।

ইন্টারএইড একাডেমিক কেয়ারের মানসম্মত শিক্ষার এক জীবন্ত উদাহরণ ডা. রিশাত ইবতিশাম। বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করা এই চিকিৎসক তার শিক্ষাজীবনের অনেকটা সময় কাটিয়েছেন ইন্টারএইডের শ্রেণিকক্ষে।

এক সাক্ষাৎকারে ডা. রিশাত ইবতিশাম তার স্মৃতিচারণ করে বলেন, “আমি জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ইন্টারএইড একাডেমির নিয়মিত ছাত্র ছিলাম। আজিজুল হক স্যারের সরাসরি তত্ত্বাবধান এবং এখানকার শিক্ষকদের নিবিড় পরিচর্যায় আমি এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় গোল্ডেন এ+ অর্জন করতে সক্ষম হই। আমার মেডিকেল ভর্তি এবং পরবর্তীতে বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্তের পেছনে আজিজুল হক স্যারের পরামর্শ ছিল অমূল্য। স্যারের দিকনির্দেশনাতেই আমি আমার মাস্টার্স ও ফেলোশিপ সম্পন্ন করেছি। আজ আমি যা অর্জন করেছি, তার পেছনে আজিজুল হক স্যারের অবদান অপরিসীম।”

একটি জাতি গঠনের প্রধান হাতিয়ার হলো সুশিক্ষা। আর সেই সুশিক্ষার মশাল নিয়ে খুলনার মাটিতে যে কটি প্রতিষ্ঠান নিরলস কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে ‘ইন্টারএইড একাডেমিক ও এডমিশন কেয়ার’ নিশ্চিতভাবেই প্রথম সারিতে। মো: আজিজুল হক স্যারের মতো অভিজ্ঞ শিক্ষাবিদদের হাত ধরে এই প্রতিষ্ঠানটি আগামীতে আরও হাজারো শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করবে এবং দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা শিক্ষা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »