1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

অস্তিত্বের নীরব ব্যাকরণ

শাহেদ আহমেদ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত
শাহেদ আহমেদ

অস্তিত্বের নীরব ব্যাকরণ
চিন্তার অতিবৃদ্ধি চেতনার প্রান্তসীমা ভেঙে এক আত্ম-অবরোধে রূপ নিলে
উদ্বেগ আর কোনো বহিরাগত অভিঘাত নয়
এটি হয়ে ওঠে অন্তঃসত্তার নিজস্ব উৎপাদন এক আত্ম-প্রজনিত ভারসাম্যহীনতা
পরাবাস্তব পরীক্ষাগারে
যেখানে সত্তা ও অসত্তার দ্বন্দ্ব অবিরাম
তুমি একসময় একাকী, আবার সমষ্টিগত
এক অনির্ধারিত অবস্থানের অন্তর্বর্তী বাসিন্দা
প্রতিটি মুহূর্ত এক একটি অনুপ্রবাহ
চাপ, আকর্ষণ, প্রলোভন ও প্রতিরোধের মিলনস্থল
টিকে থাকা মানে প্রতিনিয়ত নিজেকে বিযুক্ত করা
নিজস্ব কেন্দ্র থেকে ক্রমাগত বিচ্যুত হয়ে
পুনরায় নিজেকেই নির্মাণ করা
বিয়োগ কেবল ক্ষয় নয়
এটি এক প্রক্রিয়াগত বিশুদ্ধিকরণ
যেখানে হারিয়ে ফেলার মধ্য দিয়েই সত্তা অর্জন করে তার পরিশ্রুত রূপ
বিবেক
এক নীরব প্রহরী
যার কাজ কেবল নির্দেশ দেওয়া নয়
অদৃশ্য এক নিয়ন্ত্রণ-প্রক্রিয়ায় তোমাকে আবদ্ধ রাখা
যেন তুমি নিজের উচ্ছৃঙ্খল প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ না করো
বাস্তবতা নিজে কোনো জটিল সত্তা নয়
জটিলতা নিহিত তোমার মানসিক অনিয়ন্ত্রিত প্রবাহে
প্রতিটি চিন্তা এক অসম্পূর্ণ অনুবাদ
প্রতিটি অনুভূতি এক বিকৃত প্রতিফলন
নিজেকে সিদ্ধ করো
ধীরে, স্তরান্তরে, অবচেতন প্রক্রিয়ায়;
মসৃণ পাথরে ঘষে ওঠা মসলার সুগন্ধের যাহা
দীর্ঘ তাপে রূপান্তরিত খাদ্যের পরিপূর্ণতার
তোমার হৃদয়
কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়
এক উন্মুক্ত আধার
যেখানে আগমন ও গ্রহণই একমাত্র নীতি
প্রত্যাখ্যানের কোনো স্থান নেই
যে গ্রহণ করতে চায়৷ তাকে গ্রহণ করতে দাও
সংকোচনই সত্তার সর্বপ্রথম অবক্ষয়
নিজেকে বিকেন্দ্রিত করো
কেন্দ্রচ্যুতির মধ্যেই নিহিত বিস্তার
বিস্তারের মধ্যেই সম্ভাব্য অনন্ততার ইঙ্গিত
মানুষ আসবে
সময়ের বিভিন্ন তাপমাত্রায়
প্রভাতের কোমলতায় মধ্যাহ্নের দহনপ্রবাহে
অথবা গোধূলির অনির্দিষ্ট ছায়ায়
তারা আহ্বান জানাবে সম্ভাষণ করবে
তোমার সত্তার প্রান্ত স্পর্শ করতে চাইবে
তুমি শুধু পর্যবেক্ষক
নিরপেক্ষ নির্বিকার নির্লিপ্ত
উগ্রতা হলো প্রাথমিক প্রবৃত্তির অপ্রশমিত উত্থান
উত্তেজনা তার অনিয়ন্ত্রিত সম্প্রসারণ
যা শেষপর্যন্ত মানুষকে আদিম পশুত্বে প্রতিস্থাপন করে
তুমি উত্তাপের উৎস হবে না
প্রশমনের নীরব অবকাঠামো হবে
সম্ভাব্যতার পরিসীমা কখনোই স্থির নয়
যা ঘটেনি তা-ও সম্ভাবনার অন্তর্গত
যা অসম্ভব বলে প্রতীয়মান তা-ও কোনো এক অনির্দিষ্ট প্রেক্ষাপটে বাস্তবায়িত হতে পারে
তুমি শুধু প্রত্যক্ষ করো
ব্যাখ্যা নয় উপলব্ধি
প্রতিক্রিয়া নয়, উপস্থিতি
শব্দ নয় নৈঃশব্দ্যের গভীর অনুরণন

লেখক
শাহেদ আহমেদ
লেখক সাংবাদিক ও মানবাধিকার কর্মী
সমাজকল্যাণ গবেষক বাংলাদেশ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »