1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

পথে মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫০ বার পঠিত

চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লায় পথে পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে তিনি দাউদকান্দি টোল প্লাজা পার হয়ে কুমিল্লায় প্রবেশ করেন। সেখান থেকে মহাসড়কের পাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখতে পান। এ সময় বিপুলসংখ্যক জনতার ভালোবাসায় সিক্ত হন তিনি। 

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন এবং ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ইলিশের বাড়ি চাঁদপুর যাচ্ছেন। পথে কুমিল্লায় মহাসড়কের পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেয়। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী দাউদকান্দি সীমানায় পৌঁছালে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ সময় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। 

দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত পাঁচটি স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। ইলিয়টগঞ্জ এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মহাসড়কে নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সেখানে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তারেক রহমানকে একনজর দেখার জন্য তাকে বহনকারী বাসকে ঘিরে ফেলে।

এ সময় প্রধানমন্ত্রী বাস থামিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সঙ্গে কৌশল বিনিময় করেন। পরে চান্দিনা, নিমসার, আলেখারচর এলাকায় হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। 

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য রাখবেন। 

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য এবং উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক জনতা মহাসড়কের উপর অবস্থান নেয়। কুমিল্লায় মহাসড়কের উপর লাখের অধিক নেতাকর্মী সমর্থক উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »