1. admin@newstolife.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি নরসিংদীর সব উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন ঢাকায় শেষ হলো চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই দিনব্যাপী সেমিনার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় নতুন দিগন্ত: রোবোটিক ও এন্ডোস্কোপিক প্রযুক্তিতে দ্রুত সুস্থতার আশ্বাস রান্নার এলপিজি সিলিন্ডারে চলছে মোহনগঞ্জের সিএনজি শতভাগ জিপিএ-৫: নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে ঢাকা শিক্ষা বোর্ডের শোকজ বরিশালের ‘বাংলার আপেল’ পেয়ারা: সবুজের রাজ্যে পর্যটনের নতুন সম্ভাবনা সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল

লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা

মোঃ জহিরুল হক, ভোলা
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক কেয়ারটেকারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের ২য় তলার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিতত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলার ফিল্ড সুপার ভাইজার মো. মাইন উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন গজারিয়া ডা: আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ও ভোরা জেলা ইনকিলাবের সংবাদদাতা মো. জহিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. জাহিদুল ইসলাম, মডেল কেয়ার টেকার মো. রফিকুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারা বাংলাদেশে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প চলমান রয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আমাদের দেশে প্রথম শুরু হয় ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। তখন কয়েকটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়। সফলতার ধারাবাহিকতায় বর্তমানে সারা বাংলাদেশে কার্যক্রমটি চলমান রয়েছে। বর্তমানে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সংযোগ করা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি রাজস্ব খাতে নেয়ার জন্য কাজ চলমান রয়েছে এবং এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতিহারে রয়েছে। আশা করছি প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালন করবেন।

মতবিনিময় সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন মডেল মসজিদের ইমাম নাইমুল ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »