1. admin@newstolife.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএমটিএ-এর সভাপতি মুফাসসেরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার সিতাবুর রহমান এসএসসি বৃত্তির ফলাফলে পলাশের সেরা তালিকায় জনতা আদর্শ বিদ্যাপীঠ বাংলাদেশ–জাপান মেডিকেল ট্যুরিজম সহযোগিতায় নতুন দিগন্ত বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে চেন্নাইয়ের SRM PRIME HOSPITAL-এর মতবিনিময় সভা ভূইয়মে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, চেতনানাশক স্প্রে ব্যবহারের অভিযোগ উন্নত থোরাসিক সার্জারিতে এআই ও রোবটিকস: ঢাকায় অভিজ্ঞতা বিনিময় করলেন ভারতীয় বিশেষজ্ঞ চীনের ফোশানে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক অনকোলজি ফোরাম ও সামিট ২০২৬ ঢাকায় আসছেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক অবহেলা-অব্যবস্থাপনায় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংকট, নাজুক পরিবেশ ও অনিয়মের অভিযোগ—তদন্তের দাবি এলাকাবাসীর শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

ভোলায় নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল

মোঃ জহিরুল হক, ভোলা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৭ বার পঠিত

ভোলায় বিএনপি’র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যার পর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

দোয়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান,যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মোনাজাতে বিএনপি’র চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় ও বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট প্রয়াত শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের পেশইমাম মাওলানা নূরে আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
Eng »